গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক মো. হামিমুর রশীদ। মো. রফিকুল ইসলাম ওরফে জনাব আলী সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউপির গোলড়া গ্রামের বাসিন্দা।
হামিমুর রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোলড়া মহিলা মাদ্রাসা রোডে ইউনুছ শেখের চায়ের দোকানের সামনে দেহ তল্লাশী করে আট গ্রাম হেরোইনসহ রফিকুলকে গ্রেফতার করা হয় । এ ঘটনায় সাটুরিয়া থানায় একটি মাদক আইনে মামলা দিয়ে দুপুরে আদালতে পাঠানো হয়েছে। উদ্ধার ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৮০ হাজার টাকা।
.png)