ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মানিকগঞ্জে ২ শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫০, ১৫ ফেব্রুয়ারি ২০২৪
মানিকগঞ্জে ২ শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেফতার
প্রতীকী ছবি

মানিকগঞ্জে দুই শিশুকে ধর্ষণচেষ্টা মামলায় কাইয়ুম দেওয়ান নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ওসি মো. হাবিল হোসেন। এর আগে, বুধবার রাত ১১ টার দিকে মানিকগঞ্জ থানা পুলিশ কাইয়ুম দেওয়ানকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত কাইয়ুম দেওয়ান সদর উপজেলার জাগীর ইউনিয়নের উকিয়ারা গ্রামের রজ্জব দেওয়ানের ছেলে।

জানা যায়, বুধবার বেলা ১১টার দিকে পাঁচ ও ছয় বছরের দুই শিশু বাড়ির সামনে খেলছিল। এ সময় কাইয়ুম বরই খাওয়ানোর কথা বলে তাদেরকে বাড়ির সামনের ভুট্টা খেতে নিয়ে যান। সেখানে নিয়ে গিয়ে তাদেরকে ধর্ষণচেষ্টা চালান। পরে শিশুরা চিৎকার করলে কাইয়ুম ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে শিশুরা বিষয়টি তাদের পরিবারের কাছে খুলে বলে। ভুক্তভোগীদের পরিবারের পক্ষ থেকে ৯৯৯ এ ফোন দিলে পুলিশ গিয়ে কাইয়ুমকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। 

ওসি মো. হাবিল হোসেন জানান, ভুক্তভোগী এক শিশুর বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। অভিযুক্ত কাইয়ুমকে আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!