ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চকলেট দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, মুদিদোকানি গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৬, ২৬ ডিসেম্বর ২০২৩
চকলেট দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, মুদিদোকানি গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

চুয়াডাঙ্গার জীবননগরে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে ৭ বছরের এক শিশুকে যৌন হয়রানির মামলায় শুকুর আলী (৫০) নামের এক মুদিদোকানিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার গভীররাতে নিজবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শুকুর আলী জীবননগর পৌরসভার মহানগর দক্ষিণপাড়ার বাসিন্দা।

জীবননগর থানার ওসি এসএম জাবীদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

ভুক্তভোগীর মা বলেন, ‘গত রোববার (২৪ ডিসেম্বর) আমার বোনের সঙ্গে আমার মেয়ে শুকুর আলীর দোকানে চকলেট কিনতে গিয়েছিল। তবে দোকানদার ব্যস্ত থাকায় আমার বোন আমার মেয়েকে বলে, তুই দোকান থেকে চকলেট নিয়ে আয়, আমি বাড়ি চলে গেলাম। আমার বোন চলে আসার পর দোকানে ও আশপাশে কোনো লোকজন ছিল না। এই সুযোগে শুকুর আলী আমার মেয়েকে তার দোকানের ভেতরে ডেকে নেয়। পরে তাকে চকলেট খেতে দিয়ে যৌন হয়রানির চেষ্টা করে।’

তিনি আরো বলেন, ‘সন্ধ্যায় গোয়ালপাড়ায় ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনা আলোচনা করার সময় আমার মেয়ে বলে, শুকুর এ রকম করেছে আমার সঙ্গে। বিষয়টি কয়েকজনকে জানালে তারা আমাকে থানায় একটি অভিযোগ দিতে বলে। পরে আমরা থানায় লিখিত অভিযোগ করি।’

জীবননগর থানার ওসি এসএম জাবীদ হাসান বলেন, ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দিয়েছিল। অভিযোগের সত্যতা পাওয়ায় সেটি মামলা হিসেবে রেকর্ড করে শুকুর আলীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি জীবননগরে ধর্ষণের পর এক শিশুকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!