নিহত মো. ইদ্রিস খুরুশকুল ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেলেও তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে ব্রিজের পশ্চিম পাশের চরে কাদামাটিতে পড়ে থাকা একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
.png)
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. রকিবুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে নিহত ইদ্রিস পেশায় একজন জেলে ছিলেন বলে জানা গেছে। তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন বলে ধারণা করা হচ্ছে।