গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার গোবিন্দপুর এলাকার দ্বীন ইসলাম, মো. আনিছ মিয়া, মো. আকরাম, মো. রাজিব, মো. মাজাহারুল।
হোসেনপুর থানার ওসি মো. নাহিদ হাসান সুমন এসব তথ্য নিশ্চিত করে জানান, হোসেনপুর থানার এসআই সৈয়দ আব্দুস সাত্তার, বিজয় হোসেন, মো. মজিবর রহমান, মো. শরিফুল ইসলাম, মোহাম্মদ আলী জিন্নাহ ও সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করেন। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলের বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে থানায় জুয়া আইনে মামলা দিয়ে রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
.png)