আটককৃতরা হলেন, রুহুল আমিন (৪১), দক্ষিণ পলাশতলা গ্রামের চান মিয়ার ছেলে খোরশেদ আলম (৩২), আবুল কাশেমের ছেলে জুয়েল মিয়া (৩০), বাট্টাজোড় উজান পাড়া গ্রামের আব্দুর হোসেনের ছেলে মনির হোসেন (৪২), পূর্ব পাড়া গ্রামের হানিফ উদ্দিনের ছেলে সোজাউদ্দৌলা (৩৪) ও লাল মিয়ার ছেলে হালিম মিয়া (২৮)।
জেলা গোয়েন্দা পুলিশ-২ এর সদস্যরা সোমবার (৮ জানুয়ারি) মধ্যরাতে বাট্টাজোড় ইউনিয়নের পলাশতলা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করেন।
জানা গেছে, পলাশতলা এলাকায় ইউপি সদস্য রুহুল আমিনের নেতৃত্বে আসর বসিয়ে জুয়া খেলা হচ্ছে, এ সংবাদের ভিত্তিতে ওই আসরে অভিযান চালানো হয়। এ সময় জুয়া খেলার সরঞ্জামাদিসহ আসর থেকে ৬ জুয়াড়িকে হাতেনাতে আটক করা হয়।
.png)
জেলা গোয়েন্দা শাখা-২ এর ওসি মো. সোহেল রানা জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে এবং তাদের মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে জামালপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।