ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জামালপুরে ইয়াবাসহ যুবক আটক

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৪, ২৫ ডিসেম্বর ২০২৩
জামালপুরে ইয়াবাসহ যুবক আটক
ইয়াবাসহ আটককৃত যুবক

জামালপুরের ইসলামপুর উপজেলায় ১০২ পিস ইয়াবাসহ জীবন মিয়া নামে এক যুবককে আটক করেছে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

সোমবার দুপুরে ইসলামপুরের মোজাআটা গ্রামের একটি ইট ভাটার সামনে হতে তাকে আটক করা হয়। আটককৃত জীবন মিয়া ঐ উপজেলার তেঘুরিয়া গ্রামের লাল মিয়ার ছেলে।

জেলা ডিবি শাখা-২ এর ওসি মো. সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদ পেয়ে মোজাআটা গ্রামের একটি ইট ভাটার সামনে অভিযান চালানো হয়। এ সময় ১০২ পিস ইয়াবাসহ জীবন মিয়াকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!