ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মানিকগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ২

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১:২২, ২২ ডিসেম্বর ২০২৩
মানিকগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ২
ছবি: ডেইলি বাংলাদেশ

মানিকগঞ্জ পৌর এলাকায় অভিযান চালিয়ে ৮ লাখ ৪০ হাজার টাকার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে, বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে পৌরসভার জয়রা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। 

শুক্রবার সকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ওসি মো. হাবিল হোসেন।

গ্রেফতারকৃতরা হলেন- মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার চকমিরপুর ইউনিয়নের নিলুয়া গ্রামের মো. বাবুল হোসেন ও ঘিওর উপজেলার তেরশ্রী ইউনিয়নের বেগুননারচি গ্রামের মো. হারুন মোল্লা।

Advertisement

ওসি মো. হাবিল হোসেনন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত পৌনে ৮টার দিকে পৌর এলাকার জয়রা গ্রামে অভিযান চালানো হয়। এ সময় ২ হাজার ৮০০ ইয়াবাসহ বাবুল হোসেন ও হারুন মোল্লাকে গ্রেফতার করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক বাজারমূল্য আট লাখ ৪০ হাজার টাকা। এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: মানিকগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!