ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মানিকগঞ্জে ৬ লাখ টাকার ইয়াবাসহ নারী গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৪, ৬ ডিসেম্বর ২০২৩
মানিকগঞ্জে ৬ লাখ টাকার ইয়াবাসহ নারী গ্রেফতার
গ্রেফতার- প্রতীকী ছবি

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় দুই হাজার দুই পিস ইয়াবাসহ মোছা. মনিরা আক্তার নামে এক নারীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ছয় লাখ ৬০০ টাকা।

বুধবার সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক মো. হামিমুর রশীদ। এর আগে, একইদিন সকালে হরিরামপুর উপজেলার বাল্লা ইউনিয়নের ঝিটকা মধ্যপাড়া এলাকা থেকে  মোছা. মনিরা আক্তারকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত মোছা. মনিরা আক্তার হরিরামপুর উপজেলার ঝিটকা মধ্যপাড়া এলাকার শামীম মিয়া ওরফে বাবুর স্ত্রী।

Advertisement

উপ-পরিচালক মো. হামিমুর রশীদ জানান, সকালে হরিরামপুর উপজেলায় বাল্লা ইউনিয়নের ঝিটকা মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোছা. মনিরা আক্তারকে নিজ বাড়ি থেকে দুই হাজার দুই পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এ সময় তার স্বামী শামীম পালিয়ে যান। দীর্ঘদিন ধরে মনিরা-শামীম দম্পতি ইয়াবা বিক্রি করে আসছিলেন। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ছয় লাখ ৬০০ টাকা। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হরিরামপুর থানায় একটি মামলা করা হয়েছে। পলাতক শামীমকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!