আটককৃত ব্যক্তির নাম মো. গোলাম রাব্বী (২৪)। তার পিতার নাম মো. বাবু মিয়া। তার বাড়ি পাবনা জেলার ফরিদপুর থানার রাউদু নাগদাপুর পাড়া গ্রামে।
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার ওসি মো. মনিরুজ্জামান খান জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোয়ালন্দ ঘাট থানার উত্তর দৌলতদিয়ার পূর্বপাড়া আলেয়ার গলি হতে ১শ’ ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। এর বাজার মূল্য ৩০ হাজার টাকা। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
.png)