ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে অভিযান চালিয়ে ২ কোটি ৭০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৯, ২২ নভেম্বর ২০২৩
টেকনাফে অভিযান চালিয়ে ২ কোটি ৭০ লাখ টাকার ইয়াবা উদ্ধার
টেকনাফ থেকে ৯০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে অভিযান চালিয়ে ২ কোটি ৭০ লাখ ২৮ হাজার টাকা মূল্যের ৯০ হাজার ইয়াবাসহ একটি কাঠের নৌকা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ভোরে নাফনদী থেকে ইয়াবা ও অন্যান্য চোরাচালানী মালামাল উদ্ধার করা হয়। 

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার ভোরে হ্নীলা বিওপি'র একটি চোরাচালান প্রতিরোধ টহলদল মেম্বার ঘাট এলাকায় নাফ নদীতে নিয়মিত টহল পরিচালনা করছিল।

Advertisement

কিছুক্ষণ পর টহলদল দুইজন ব্যক্তিকে মায়ানমার থেকে একটি কাঠের নৌকায় করে শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে। বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ ও ধাওয়া করলে তারা নৌকা থেকে লাফিয়ে নাফ নদীতে ঝাপ দিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।

পরে টহলদল নৌকাটি উদ্ধার করে নৌকার পাটাতনের নিচ থেকে পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় দুইটি প্লাস্টিকের ব্যাগ তল্লাশি চালিয়ে ব্যাগের ভেতর থেকে ৯০ হাজার ইয়াবা এবং ১প্যাকেট রিচ কফি, ৩ কেজি শুঁটকি, ১০প্যাকেট বার্মিজ সিগারেট, ৫ প্যাকেট বিস্কুট ও ২ বোতল কোমল পানীয় পাওয়া যায়।

এ সময় মাদক পাচারে ব্যবহৃত কাঠের নৌকাটিও উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা, কাঠের নৌকা ও অন্যান্য চোরাচালানী মালামালের আনুমানিক মূল্য ২ কোটি ৭০ লাখ ২৮ হাজার ২২০ টাকা।

তিনি আরো জানান, উদ্ধারকৃত নৌকা ও অন্যান্য চোরাচালানী মালামাল হ্নীলা শুল্ক গুদামে জমা করে মালিকবিহীন ইয়াবা বর্তমানে ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হবে এবং প্রয়োজনীয় আইনী কার্যক্রম শেষে তা ঊর্দ্ধতন কর্মকর্তা, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!