ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মানিকগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪২, ২১ ডিসেম্বর ২০২৩
মানিকগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
গ্রেফতারকৃত মো. দেলোয়ার হোসেন

মানিকগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। গ্রেফতার আসামিকে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক মো. হামিমুর রশীদ।

গ্রেফতারকৃত মো. দেলোয়ার হোসেন মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের বরুনা গ্রামের বাসিন্দা।

Advertisement

উপপরিচালক মো. হামিমুর রশীদ জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের বরুনা গ্রামে অভিযান চালানো হয়। এ সময় দেলোয়ার হোসেনের ঘর থেকে আধা কেজি গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠনো হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!