ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিংগাইরে নারী মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১২, ১৯ ডিসেম্বর ২০২৩
সিংগাইরে নারী মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২
ছবি: ডেইলি বাংলাদেশ

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ ঘটনায় মো. তোতা ঢালী ওরফে তোতা মিয়া নামে আরেক মাদক ব্যবসায়ী পলাতক রয়েছেন। বাকি দুই আসামিকে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক মো. হামিমুর রশীদ।

গ্রেফতারকৃতরা হলেন- মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গঙ্গালালপুর গ্রামের মো. মনির হোসেন ও একই উপজেলার চক চান্দহর গ্রামের আলেয়া বেগম। পলাতক আসামি হলেন, চক চান্দহর গ্রামের আলেয়া বেগমের স্বামী মো. তোতা ঢালী ওরফে তোতা মিয়া।

Advertisement

উপপরিচালক মো. হামিমুর রশীদ জানান, মঙ্গলবার ভোর থেকে দুপুর আড়াইটা পর্যন্ত মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গঙ্গালালপুর গ্রামের মনির হোসেনের বাড়ি থেকে ২৩০ ইয়াবা উদ্ধার করা হয়। অপর অভিযানে চক চান্দহর গ্রামে তোতা ঢালী ওরফে তোতা মিয়ার বাড়িতে বসতঘর তল্লাশি করে ৭০০ ইয়াবাসহ তার স্ত্রী আলেয়া বেগমকে গ্রেফতার করা হয়। তোতা পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তাদের বিরুদ্ধে সিংগাইর থানায় আলাদা মামলা দিয়ে আদালতে পাঠনো হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: মাদক
লিংক সফলভাবে কপি হয়েছে!