ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মানিকগঞ্জে মাদকসেবীর কারাদণ্ড

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২২:২০, ১৭ ডিসেম্বর ২০২৩
মানিকগঞ্জে মাদকসেবীর কারাদণ্ড
ফাইল ফটো

মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম দাশড়া এলাকায় মাদক সেবন ও হেফাজতে রাখার অপরাধে মো. রফিক নামে একজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে তাকে ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

রোববার দুপুরে এ দণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা।

দণ্ডপ্রাপ্ত মো. রফিক মানিকগঞ্জের পৌরসভার ৬নং ওয়ার্ডের পশ্চিম দাশড়া এলাকার বাসিন্দা। 

Advertisement

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক মো. হামিমুর রশীদ জানান, দুপুরে মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম দাশড়া এলাকায় অভিযান চালিয়ে নেশা জাতীয় ইনজেকশনসহ রফিককে গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক আসমা উল হুসনা তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেন। তাকে জেলা কারাগারে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!