শুক্রবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বায়েজীদ বিন আখন্দ এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার ধর্মপুর গ্রামের সেকান্দার মিয়ার ছেলে আবুল হোসেন এবং নোয়াখালী পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের সিরাজ মিয়ার ছেলে মো. মোহন।
.png)
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৮টার দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মো. আব্দুল হামিদের নেতৃত্বে সদর উপজেলার ধর্মপুর গ্রামে অভিযান চালানো হয়। এ সময় ৫০ গ্রাম গাঁজাসহ মাদকসেবী আবুল হোসেন এবং মোহনকে আটক করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। একইসঙ্গে তাদেরকে ১০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো একদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।