মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্তরা হলেন- ভৈরব পৌরশহরের লক্ষ্মীপুর রেলগেট সংলগ্ন এলাকার মজিবুর রহমানের ছেলে শিপন মিয়া (২৩) এবং চণ্ডিবের দক্ষিণ পাড়া এলাকার নোয়াজ মিয়ার ছেলে পলাশ মিয়া (২২)।
পুলিশ জানায়, সাজাপ্রাপ্তরা মাদক সেবন করে মা-বাবা ও পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ আচরণসহ ঘরের আসবাবপত্র ভাংচুর করেন। পরিবারের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ভৈরব থানা পুলিশ তাদেরকে নিজ নিজ বাড়ি থেকে আটক করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে আটক প্রত্যেককে ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়। একইসঙ্গে ৩শ’ টাকা করে জরিমানা, অনাদায়ে আরো সাতদিনের কারাদণ্ড দেওয়া হয়।
.png)
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ জানান, আটককৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়। একইসঙ্গে ৩শ’ টাকা করে জরিমানা, অনাদায়ে আরো সাতদিনের কারাদণ্ড দেওয়া হয়।