দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার চককুতুব গ্রামের মৃত আব্দুল গফির শেখের ছেলে আজানুল (৫০), মৃত গিয়াস শেখের ছেলে সুলতান শেখ (৪৮) ও শাহিন (৪৫)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন জানান, সোমবার সকালে ওই তিনজন ব্যক্তি চককুতুব গ্রামে একটি বাড়িতে গাঁজা ও ইয়াবা সেবন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ মাদক নিয়ন্ত্রণ অধিদফতর ও ভ্রাম্যমাণ আদালত যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে মাদকসেবন করা অবস্থায় তাদের তিনজনকে আটক করা হয়। এ সময় মাদক সেবনের অপরাধে ওই তিন মাদকসেবীকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একইসঙ্গে তিনজনকে ৫০০ টাকা করে জরিমানা, অনাদায়ে অতিরিক্ত ৫ দিনের কারাদণ্ড আদেশ প্রদান করা হয়।
.png)
নওগাঁ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের এসআই আবদুল্লা বাকী বলেন, কারাদণ্ডপ্রাপ্ত ওই তিন মাদকসেবীকে সোমবার সকালেই জেলহাজতে পাঠানো হয়েছে।