জানা গেছে, উপজেলার ঘোষগ্রাম মোল্লাপাড়া গ্রামের কৃষক লখিন মন্ডলের বাড়িতে শনিবার রাত ১০টার দিকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এ সময় স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে রাণীনগর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ও আত্রাইয়ের একটি ইউনিট প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় অগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ১টি ঘরের টিনসহ ঘরের আসবাসপত্র ও ধান, চাল পুড়ে যায়। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী।
রোববার সকাল ৯টার দিকে সদর বাজারের পাইলট স্কুলের পাশে জুয়েল রানার ভাড়া বাড়িতে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগে। এ অগ্নিকাণ্ডে তার ঘরে থাকা একটি টেলিভিশন পুড়ে গেছে।
.png)
এরপর সকাল ১০টার দিকে সোনাকানিয়া এলাকায় নতুন ব্রিজের নিচে সড়ক নির্মাণ কাজে ব্যবহৃত নষ্ট পিচ, কেমিক্যালসহ অন্যান্য মালামালে হঠাৎ আগুন লাগে। এ সময় স্থানীয় লোকজন রাণীনগর ফায়ার সার্ভিসকে খবর দিলে দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এরপর দুপুর আনুমানিক ১২টার দিকে সদরের রণসিংহার গ্রামের জাকির হোসেনের খড়ের পালায় এবং গোয়াল ঘরে আগুন লাগে। একই সময় উত্তর রাজাপুর গ্রামের শরিফুল ইসলামের একটি খড়ের পালায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে ফায়ার সার্ভিসের ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
রাণীনগর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, শনিবার রাতে এবং রোববার দুপুর পর্যন্ত বিভিন্ন সময়ে ৫টি জায়গায় অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন লাগার এসব খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, এসব অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।