ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নোয়াখালীতে ৪ লাখ টাকাসহ সাত জুয়াড়ি গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি 
প্রকাশিত: ১৯:৪৩, ৫ ডিসেম্বর ২০২৩
নোয়াখালীতে ৪ লাখ টাকাসহ সাত জুয়াড়ি গ্রেফতার
গ্রেফতারকৃতরা

নোয়াখালীর সদর উপজেলা থেকে সাত জুয়াড়িকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার দুই প্যাকেট তাস, নগদ চার লাখ পাঁচ হাজার দুইশ’ টাকা এবং ১২টি মোবাইল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে আসামিদের নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, সোমবার রাতে সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের পূর্ব লক্ষ্মীনারায়নপুর গ্রামের ডলার ভবন থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের পূর্ব লক্ষ্মীনারায়নপুর গ্রামের আনোয়ারুল হকের ছেলে জহিরুল হক ওরফে রিপন (৪৫), নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মুকবুল আহম্মদের ছেলে গোলাম সারওয়ার (৪৫) ও ছৈয়দ আহম্মদের ছেলে মাইন উদ্দিন ওরফে মহিন (৪০), ৫ নম্বর ওয়ার্ডের রবিয়ল হোসেনের ছেলে আকবর হোসেন (৫৪) ও ফয়েজ আহম্মদের ছেলে ফখরুল হাসান ওরফে মাসুদ (৪২), নোয়ান্নই ইউনিয়নের নুর মোহাম্মদের ছেলে আবু তাহের (৪৫) এবং চৌমুহনী পৌরসভার আবদুল্ল্যাহর ছেলে সাজ্জাদ হোসেন (৩০)।

Advertisement

এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা ডিবি পুলিশের ওসি মো. নাজিম উদ্দিন আহমেদ। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোমবার রাতে সাত পেশাদার জুয়াড়িদের গ্রেফতার করা হয়। এ সময় দুই প্যাকেট তাস, জুয়ার বোর্ড থেকে নগদ ৪৮ হাজার দুইশ’ টাকা, জুয়াড়িদের শরীর তল্লাশি করে তিন লাখ ৫৭ হাজার টাকা এবং ১২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, এ ঘটনায় সুধারাম মডেল থানায় জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। ঐ মামলায় আসামিদের গ্রেফতারর দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: নোয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!