তিনি বলেন, দুপুরের দিকে গ্রেফতার জুয়াড়িদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার গভীর রাতে সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের খেদাবাগ এলাকা থেকে জুয়া খেলা অবস্থায় জুয়ার সরঞ্জামাদিসহ তাদের গ্রেফতার করা হয়।
জানা যায়, সদর উপজেলার বড়বাড়ি ইউপিতে লাখ লাখ টাকার জুয়া খেলা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে থানার ওসি এরশাদুল আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামাদি ও টাকাসহ ১১ জন জুয়াড়িকে গ্রেফতার করা হয়।
.png)
ওসি এরশাদুল আলম বলেন, সদর উপজেলাকে সবপ্রকার অপরাধ থেকে মুক্ত রাখতে সদর থানা পুলিশের এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।