আটককৃতরা হলেন- জালাল উদ্দিন (৬৬), রুমান (১৯), হযরত আলী (৩২), মমিজল হক (৩৫), সোহেল (২২), নবী হোসেন (১৯) ও জালাল উদ্দিন (৪৫)। তারা বনকুড়া কাচিমৌ এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ওসি মনিরুল আলম ভূঁইয়া বলেন, আটক সাতজন ও ঘটনাস্থল থেকে পলাতক আসামিসহ মোট ১৪ জনের বিরুদ্ধে জুয়া আইনে থানায় মামলা রুজু করা হয়েছে। একইসঙ্গে শনিবার বিকেলে আটক সাতজনকে শেরপুর আদালতে পাঠানো হয়েছে।
.png)