ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুষ্টিয়ায় পূর্ব শত্রুতার জেরে তিন যুবককে ছুরিকাঘাত

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ০০:০৭, ২২ ফেব্রুয়ারি ২০২৪
কুষ্টিয়ায় পূর্ব শত্রুতার জেরে তিন যুবককে ছুরিকাঘাত
ছবি: ডেইলি বাংলাদেশ

কুষ্টিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে তিন যুবককে ছরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। বুধবার বিকেলের দিকে থানাপাড়া পুরাতন বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন- থানাপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে তুষার (২২), কুমারখালী উপজেলার মধুপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে শিমুল (২৫) এবং ঝিনাইদহ সদর উপজেলার কোড়ামারা গ্রামের শরিফুলের ছেলে শুভ। এদের মধ্যে দুইজন হোটেল রিভার ভিউ এর ওয়েটার এবং একজন ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, স্থানীয় কিছু যুবকের সঙ্গে হোটেল রিভার ভিউ এর ম্যানেজার তুষারের পূর্ব বিরোধ ছিল। ২১ ফেব্রুয়ারি সন্ধার দিকে ঐ যুবকরা হোটেলে আসে। এসময় টেবিলে বসাকে কেন্দ্র করে তুষারের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে এক যুবক তার পকেটে থাকা ধারালো চাকু দিয়ে তুষারকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। 

Advertisement

এসময় হোটেলে থাকা ওয়েটার শিমুল ও শুভ ঠেকাতে আসলে তাদেরকেও আঘাত করে ঐ যুবকরা। পরে স্থানীয়রা তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায় তুষারের অবস্থা আশঙ্কাজনক হওয়া তাকে অপারেশন রুমে নিয়ে যাওয়া হয়েছে।

এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানার ওসি শেখ সোহেল রানা বলেন, পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে। অপরাধীদের সিসি ক্যামেরা দেখে শনাক্তের চেষ্টা চলছে। খুব অল্প সময়ের মধ্যে তাদের আটক করা হবে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ছুরিকাঘাত
লিংক সফলভাবে কপি হয়েছে!