ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মোটরসাইকেলে ধাক্কা লাগায় ছুরিকাঘাতে অটোচালককে হত্যা

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ০৯:১৩, ৮ ফেব্রুয়ারি ২০২৪
মোটরসাইকেলে ধাক্কা লাগায় ছুরিকাঘাতে অটোচালককে হত্যা
ফাইল ফটো

সিলেটের কানাইঘাটে মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগায় আলমগীর হোসেন নামে এক অটোচালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। 

বুধবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গাছবাড়ী সিএনজি স্ট্যান্ডে এ ঘটনা ঘটে। নিহত আলমগীর হোসেন উপজেলার তিনচটি গ্রামের মরহুম আলী আহমদ মিস্ত্রির ছেলে। অভিযুক্ত সাদিক আহমদ উপজেলার সীমার বাজার আকুনি গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাদিক আহমদের মোটরসাইকেলের সঙ্গে আলমগীর হোসেনের অটোরিকশার ধাক্কা লাগে। এরই জেরে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আলমগীরের পেটে ছুরিকাঘাত করেন সাদিক। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান আলমগীর। এ সময় মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। 

Advertisement

সিলেটের কানাইঘাট থানার ওসি গোলাম দস্তগীর আহমদ বলেন, মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশার ধাক্কা লাগার জেরে চালক আলমগীর হোসেনকে ছুরিকাঘাত করেন মোটরসাইকেল আরোহী সাদিক আহমদ। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। রাতে অটোচালকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, দ্রুত হত্যাকারীকে আটক করা হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!