ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পুকুরে সেচ শেষে ধরা পড়লো ৪ ইলিশ

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৪, ১৬ ফেব্রুয়ারি ২০২৪
পুকুরে সেচ শেষে ধরা পড়লো ৪ ইলিশ
ছবি: সংগৃহীত

বরিশালের বাবুগঞ্জ উপজেলার একটি পুকুরে সেচ দেওয়ার সময় ধরা পড়েছে চারটি ইলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সরদার বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে।

পুকুরের মালিক ফিরোজ সরদার জানান, প্রতিটি ইলিশের ওজন প্রায় তিনশ’ থেকে চারশ’ গ্রাম হবে। উপজেলার সন্ধ্যা নদী থেকে দুই কিলোমিটার দূরের এ পুকুরের কোনো সংযোগ নেই বলে দাবি তার।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফিরোজ সরদারের বাড়ির পুকুরে সেচ শেষে সরদার বাড়ির সদস্যরা মাছ ধরছিলেন। তখন ইলিশ মাছগুলো তাদের হাতে ধরা পড়ে। 

Advertisement

বাবুগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, পুকুরে ইলিশ মাছ হয় বিষয়টি এমন নয়। জোয়ারের পানি পুকুরে প্রবেশ করলে - তখন নোনা পানির সঙ্গে ইলিশও প্রবেশ করতে পারে। এ কারণেই হয়তো ইলিশগুলো পুকুরে আটকা পড়েছিল।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: ইলিশ বরিশাল
লিংক সফলভাবে কপি হয়েছে!