ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাড়ে ৯ লাখ টাকার ইলিশ পেল এতিম-দুস্থরা

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৪৪, ১৫ ফেব্রুয়ারি ২০২৪
সাড়ে ৯ লাখ টাকার ইলিশ পেল এতিম-দুস্থরা
ছবি: ৩ হাজার ১০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড

চাঁদপুরে মেঘনা নদীতে ৩ হাজার ১০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড। বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কে এম শাফিউল কিঞ্জল বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে চাঁদপুর কোস্ট গার্ড মতলব উত্তর উপজেলার এখলাছপুর সংলগ্ন মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে। এসময় ঢাকাগামী ২টি কাঠের ট্রলার তল্লাশি করে ৩ হাজার ১০০ কেজি (৭৭.৫ মণ) জাটকা ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত জাটকার বাজার মূল্য ৯ লাখ ৩০ হাজার টাকা।

পরবর্তীতে চাঁদপুর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. জামিল হোসেনের উপস্থিতিতে জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা, মাদ্রাসা, গরীব ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!