পুকুরের মালিক মো আবদুল হাই বলেন, বেড়িবাঁধের বাইরে ১২ শতাংশ জায়গাজুড়ে আমার পুকুর। এ পুকুরে প্রতি বছরই শীত মৌসুমে মাছ ধরা হয়। তাই এবারো ঝাঁকি জাল দিয়ে আমরা মাছ ধরতে পুকুরে নেমে জাল টানলে বিভিন্ন প্রজাতির মাছসহ ২ কেজি ওজনের একটি ইলিশ মাছ ধরা পড়ে।
তিনি আরো বলেন, পুকুরে ইলিশ মাছ পাওয়ার পর এলাকার মানুষ মাছ দেখতে ভিড় জমায়। পরে ইলিশ মাছটা আমরা ও স্বজনদের মধ্যে ভাগ করে নিয়েছি।
.png)
চরফ্যাশন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার বলেন, পুকুরে ইলিশ মাছ হয় বিষয়টি এমন না। মূলত বর্ষা মৌসুমে বেড়িবাঁধের বাহিরে ঘের ও পুকুরে জোয়ারের পানি প্রবেশ করায় তখন ইলিশের পোনা পুকুরে এসেছে। তাই আব্দুল হাইর পুকুরে ইলিশ মিলেছে। এছাড়া আর কিছু নয়।