ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁদপুরে ৮৭ জেলে আটক, ইলিশ গেল এতিমখানায়

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪২, ২৫ অক্টোবর ২০২৩
চাঁদপুরে ৮৭ জেলে আটক, ইলিশ গেল এতিমখানায়
ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে অভয়াশ্রম এলাকায় মা ইলিশ ধরায় টাস্কফোর্স ও নৌ পুলিশের পৃথক অভিযানে ৮৭ জেলে আটক হয়েছে। এর মধ্যে ৮৩ জেলেকে আটক করেছে নৌ পুলিশ এবং চার জেলেকে আটক করেছে সদর উপজেলা টাস্কফোর্স।

বুধবার দুপুরে নৌপুলিশের অভিযানের তথ্য জানান ওসি কামরুজ্জামান। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় অভয়াশ্রম এলাকায় নৌপুলিশের অভিযানে ৮৩ জেলেকে আটক করা হয়। এর মধ্যে ২৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা, চার জেলেকে এক হাজার টাকা করে জরিমানা, ১৪ জেলে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা রেখে পরিবারের জিন্মায় ছেড়ে দেওয়া হয়। অন্য ৩৮ জেলের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

এছাড়া এসব ঘটনায় মামলা হয়েছে ১৫টি, কারেন্ট জাল জব্দ হয়েছে ২০ লাখ মিটার, ইলিশ জব্দ হয়েছে ৪৫২ কেজি, মাছ ধরার নৌকা ২৭টি। জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট এবং জব্দকৃত ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে বলে জানান ওসি।

Advertisement

এদিকে, সদর উপজেলা টাস্কফোর্সের অভিযানের তথ্য জানিয়েছেন জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলাম। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় চাঁদপুর সদর টাস্কফোর্সের অভিযানে চার জেলেকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতে তাদেরকে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রেশমা খাতুন। এছাড়াও ৫ হাজার মিটার কারেন্ট জাল ও একটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়। অভিযানে কোস্টগার্ড ও নৌ পুলিশের পৃথক দল সহযোগিতা করে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!