বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। তিনি টানা ৩০ বছর মসজিদটিতে ইমামতি করে আসছিলেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাগেরহাট জাদুঘরের কাস্টডিয়ান মো. জায়েদ।
.png)
তিনি বলেন, ষাটগম্বুজ মসজিদ সংলগ্ন ঘোড়াদিঘির পূর্বপাড়ে নিজবাড়িতে হৃদ্রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন ইমাম হেলাল উদ্দিন। পরে চিকিৎসার জন্য খুলনা নেয়ার পথে তার মৃত্যু হয়। রাত ৯টায় ষাটগম্বুজ মসজিদ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে ষাটগম্বুজ মসজিদ সংলগ্ন নিজবাড়িতে তাকে সমাহিত করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে মুহাম্মাদ হেলাল উদ্দিন মাতুব্বর ১৯৯৪ সাল থেকে প্রত্নতত্ত্ব অধিদফতরের অধীন ষাটগম্বুজ মসজিদে ইমাম ও খতিবের দায়িত্ব পালন করে আসছিলেন।