ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পঞ্চগড়ে ট্রলির চাপায় প্রাণ গেল বৃদ্ধের 

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৭, ১২ ফেব্রুয়ারি ২০২৪
পঞ্চগড়ে ট্রলির চাপায় প্রাণ গেল বৃদ্ধের 
পঞ্চগড় সদর থানা। ফাইল ছবি

পঞ্চগড়ে পাথর বোঝাই ট্রলির চাপায় রফিকুল ইসলাম বাচ্চু নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধায় পঞ্চগড় সদর উপজেলার ৪ নম্বর কামাত কাজলদিঘী ইউপির গলেহাজারে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রফিকুল ইসলাম বাচ্চু ৪ নম্বর কামাত কাজলদিঘী ইউপির বন্দরপাড়া গ্রামের মৃত আমির উদ্দীনের ছেলে।

জানা যায়, বিকেলে নিজ বাড়ি থেকে টুনিরহাট বাজারে বাজার করতে যায় বৃদ্ধ বাচ্চু। বাজার করে সন্ধায় ইজিবাইকে ফিরছিলেন। একসময় গলেহাজারে ইজিবাইক থেকে নেমে রাস্তা পাড় হওয়ার সময় পঞ্চগড় থেকে টুরহাটগামী দ্রুতগ্রামী একটি পাথর বোঝাই ট্রলি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান তিনি। ঘটনার পর পরেই স্থানীয়রা ঘাতক ট্রলিটিকে ধাওয়া করে চালকসহ ট্রলিটিকে আটক করে।

Advertisement

পঞ্চগড় সদর থানার ওসি প্রদীপ কুমার জানান, ঘাতক ট্রলির চালককে স্থানীয়দের মাধ্যমে আটক করে থানা হেফাযতে নেয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: পঞ্চগড়
লিংক সফলভাবে কপি হয়েছে!