বিষয়টি নিশ্চিত করেছেন জেলার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ্।
তিনি বলেন, গত পাঁচদিন ধরে এ জেলায় ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা রেকর্ড হচ্ছে। সোমবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রোববার ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল। মাঘের শেষ দিন পর্যন্ত তাপমাত্রা ওঠানামা করতে পারে।
.png)
এদিকে, ভোরে সূর্য দেখা গেলেও রাত থেকে সকাল পর্যন্ত অনুভূত হচ্ছে কনকনে শীত। ভোরে সূর্য উঠে যাওয়ায় কিছুটা কমেছে শীতের তীব্রতা। এতে স্বস্তি মিলেছে কাজকর্মে। বিভিন্ন পেশার শ্রমজীবীদের কাজে যেতে দেখা গেছে। নদীতে পাথর উত্তোলন, বোরো আবাদসহ নিত্যদিনের কাজে ব্যস্ত হয়ে পড়েছেন শ্রমজীবীরা।