ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অ্যাম্বুলেন্সের চাকায় ব্যানার পেঁচিয়ে প্রাণ গেল চিকিৎসকের  

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৪, ১২ ফেব্রুয়ারি ২০২৪
অ্যাম্বুলেন্সের চাকায় ব্যানার পেঁচিয়ে প্রাণ গেল চিকিৎসকের  
বেগমগঞ্জ মডেল থানা। ফাইল ফটো

নোয়াখালীর বেগমগঞ্জে অ্যাম্বুলেন্স ও কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে এক আযুবের্দিক চিকিৎসক নিহত হয়েছেন।  

নিহত আবু নুর মোহাম্মদ মাসুম লক্ষীপুর সদর উপজেলার পশ্চিম সৈয়দপুর গ্রামের কামাল উদ্দিনের ছেলে। এ দুর্ঘটনায় নিহতের ভাই মাসুদ রানা গুরুত্বর আহত হয়েছেন।       

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে নোয়াখালী টু ফেনী আঞ্চলিক মহাসড়কের সেতু ভাঙ্গা পশ্চিম বাজার দানবাক্স এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

Advertisement

জানা যায়, নিহত মাসুমের অনেক জায়গায় আয়ুবের্দিক চিকিৎসার চেম্বার ছিল। সোমবার সকালে তারা দু’ভাই অ্যাম্বুলেন্স যোগে ফেনীর উদ্দেশ্যে রওয়ানা দেয়। যাত্রা পথে অ্যাম্বুলেন্সটি নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের সেতু ভাঙা পশ্চিম বাজার দানবাক্স এলাকায় পৌঁছলে অ্যাম্বুলেন্সের সামনে থাকা ব্যানারটি তাদের গাড়ির চাকায় পেঁচিয়ে পুরো রাস্তা জুড়ে মাঝামাঝিভাবে দাঁড়িয়ে যায়। ওই সময় পেছনে থাকা কাভার্ডভ্যানটি তাদের অ্যাম্বুলেন্সে সজোরে ধাক্কা মারে। ধাক্কা মারার তীব্রতা এতো বেশি ছিল যে অ্যাম্বুলেন্সটি উড়ে গিয়ে রাস্তার উল্টো পাশে পড়ে নোয়াখালীমুখি হয়ে যায়। এতে ঘটনাস্থলে চিকিৎসকের মৃত্যু হয়।  

চন্দ্র হাইওয়ে পুলিশের এসআই নুর মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই ঘাতক কাভার্ডভ্যানটি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেয়া হবে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নোয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!