ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্ত্রীর মৃত্যুর পরপরই মারা গেলেন স্বামীও

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৪, ১০ ফেব্রুয়ারি ২০২৪
স্ত্রীর মৃত্যুর পরপরই মারা গেলেন স্বামীও
গ্রাফিক্স: ডেইলি বাংলাদেশ

শ্বাসকষ্ট নিয়ে শনিবার ভোরে ঢাকা মেডিকেলে ভর্তি হন আব্দুল আজিজ। স্বামীর অসুস্থতা ও তার চিকিৎসায় কথা চিন্তা করে বাড়িতেই আকস্মিকভাবে মারা যান স্ত্রী আফরোজা বেগম। দু’জনের এমন মৃত্যুতে আহাজারিতে ভেঙে পড়েন ঐ পরিবার লোকজন ও স্বজনরা।

শনিবার সকালে টাঙ্গাইলের সখীপুরের দাড়িয়াপুর ইউনিয়নের দয়ালের চালা গ্রামে এ ঘটনা ঘটে। এদিন, পৌনে ৯টার দিকে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল আজিজ (৭০) মারা যান। এর পাঁচ মিনিট আগে স্ত্রী আফরোজা বেগম (৫৮) বাড়িতেই মারা যান।

পরিবার সূত্রে জানা যায়, শ্বাসকষ্ট নিয়ে শনিবার ভোরে ঢাকা মেডিকেলে ভর্তি হন আব্দুল আজিজ। এদিকে, স্বামীর অসুস্থতা ও তার চিকিৎসায় কথা চিন্তা করে বাড়িতেই আকস্মিকভাবে মারা যান স্ত্রী আফরোজা বেগম। এ মৃত্যুর কথা ঢাকায় স্বজনদের জানাতে ফোন দিলে ঢাকা থেকে ফোন আসে আব্দুল আজিজও মারা গেছেন। দু’জনের মৃত্যুর কথা শুনে আহাজারিতে ভেঙে পড়েন ঐ পরিবারের লোকজন ও স্বজনরা।

Advertisement

নিহত আজিজের ভাতিজা সাবেক শিক্ষক সানোয়ার হোসেন বলেন, আমার চাচার কোনো ছেলে সন্তান নেই। দুই মেয়ে আছে। তাদের বিয়ে হয়ে গেছে। পাঁচ মিনিটের ব্যবধানে ওনাদের এমন মৃত্যুর ঘটনায় আমরা হতভম্ব হয়ে গেছি।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!