বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় দেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান।
দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আশরাফুল আলম লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার মহিষখোচা গ্রামের মৃত সোলেমান আলীর ছেলে।
.png)
মামলা সূত্রে জানা যায়, নিহত ঐ নারী পোশাক শ্রমিক তার স্বামীর সঙ্গে সিদ্বিরগঞ্জের সানারপাড় এলাকায় বাড়া ভাড়িতে থাকতেন। প্রতিদিন সকালে কারখানায় গেলেও ঘটনার দিন ২০১৮ সালের ২৫ নভেম্বর ঘরের কাজের জন্য তিনি কাজে যাননি। দুপুরে তার স্বামী ও বড় ভাইয়ের স্ত্রী খাবার খাওয়ার জন্য এসে দেখে ফ্ল্যাটের দরজা খোলা ও খাটের ওপর তার মরদেহ পড়ে আছে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।
এ ঘটনায় নিহতের বড় ভাই মশিউর রহমান বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। তদন্তে জানা যায়, প্রতিবেশী আশরাফুল আলম সেদিন ঘরে ঢুকে ঐ নারীকে ধর্ষণের পর বালিশচাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। এ মামলার একমাত্র আসামি আশরাফুলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। আজ সাক্ষ্যপ্রমাণ শেষে এ রায় দেন আদালত।