ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সৌদিতে গাড়ি উল্টে প্রাণ হারালেন ফেনীর সম্রাট

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৮, ৪ ফেব্রুয়ারি ২০২৪
সৌদিতে গাড়ি উল্টে প্রাণ হারালেন ফেনীর সম্রাট
নিহত সম্রাট হোসেন- ফাইল ফটো

গাড়ি উল্টে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন ফেনীর সম্রাট হোসেন (৩৫) নামে এক সৌদি প্রবাসী। ৩ জানুয়ারি শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় সৌদি আরবের আল কাসিম হইল শহরের শেহরি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতের চাচা নজরুল ইসলাম শামীম বিষয়টি নিশ্চিত করেছেন।

নজরুল ইসলাম শামীম সৌদি আরবে সম্রাটের সঙ্গে কাজ করা সহকর্মীদের বরাত দিয়ে জানান, প্রতিদিনের মতো সকাল ১০টার দিকে সম্রাট নিজে গাড়ি চালিয়ে কাজের উদ্দেশ্যে রওনা হন। বাসা থেকে তিন কিলোমিটার দূরে মরুভূমি স্বরূপ স্থানে হঠাৎ করে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলে তিনি মারা যান। সঙ্গে থাকা তার অপর এক সহকর্মী আহত হন।

পরিবার সূত্র জানায়, নিহত সম্রাট ফেনীর ছাগলনাইয়া থানার মহামায়া ইউনিয়নের মাটিয়াগোদা গ্রামের সুরুজ মিয়ার ছেলে। তার স্ত্রী ও দুই কন্যাসন্তান রয়েছে। জীবিকার তাগিদে ছয় বছর আগে সৌদি আরবে গিয়েছিলেন তিনি। সবশেষ দুই বছর আগে দেশে এসে ছুটি কাটিয়ে গিয়েছিলেন। আসছে রমজানে তার দেশে আসার কথা ছিল। সম্রাটের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Advertisement

নিহতের চাচা নজরুল ইসলাম শামীম আরো জানান, সৌদি আরবে তার সহকর্মীদের সঙ্গে যোগাযোগ রয়েছে। মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।

ছাগলনাইয়া থানার ওসি হাসান ইমাম বলেন, সড়ক দুর্ঘটনায় প্রবাসে নিহত হওয়ার বিষয়টি আমাকে কেউ জানায়নি।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!