ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাজেকে গুলিতে ২ ইউপিডিএফ কর্মী নিহত

রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫২, ৪ ফেব্রুয়ারি ২০২৪
সাজেকে গুলিতে ২ ইউপিডিএফ কর্মী নিহত
ফাইল ফটো

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র দুই সংগঠনের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর দুই সদস্য নিহতের খবর পাওয়া গেছে। 

রোববার দুপুরে ঐ ইউনিয়নের মাচালং ব্রিজপাড়া এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে। নিহত দু’জন হলেন- বাঘাইছড়ি উপজেলার ৩৪ নম্বর রূপকারি ইউনিয়নের মোরঘোনা গ্রামের আশীষ চাকমা আশুক্যা (৪৫) ও ৩৬ নম্বর সাজেক ইউনিয়নের উত্তর এগুজ্জ্যাছড়ি গ্রামের দীপায়ন চাকমা (৩৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত দু’জন দুপুরে সাজেক ইউনিয়নের মাচালং ব্রিজপাড়া এলাকার একটি চায়ের দোকানে বসেছিলেন। এমন সময় কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী এসে এলোপাতাড়ি গুলি করলে ঘটনাস্থলেই দু’জন মারা যান।

Advertisement

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ জানান, বাঘাইছড়ির মাচালং এলাকায় গোলাগুলিতে দু’জন নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা নেয়া হচ্ছে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!