ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মৌলভীবাজারে মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে নিহত ১

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১১, ৪ ফেব্রুয়ারি ২০২৪
মৌলভীবাজারে মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে নিহত ১
প্রতীকী ছবি

মৌলভীবাজারে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জনি হায়দার নামের একজন নিহত হয়েছেন। রোববার দুপুরে পৌরশহরের ওয়াপদা সড়কের বনবিথী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জনী হায়দার (৩৫) মৌলভীবাজার সদর উপজেলার সোনাপুর গ্রামের বাসিন্দা।

জানা যায়, দুপুরে মোটরসাইকেল চালিয়ে জনী শহরের কোর্ট এলাকায় যাচ্ছিলেন। পথে ওয়াপদা সড়কের বনবিথী এলাকায় একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

Advertisement

মৌলভীবাজার মডেল থানার ওসি কেএম নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!