ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মান্দায় ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫০, ৪ ফেব্রুয়ারি ২০২৪
মান্দায় ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত
প্রতীকী ছবি

নওগাঁর মান্দা উপজেলায় বালুবোঝাই ট্রাক্টরের ধাক্কায় আক্কাস আলী (৫৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ২নং ভালাইন ইউনিয়নের লক্ষ্মীরামপুরের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আক্কাস আলী একই ইউনিয়নের লক্ষ্মীরামপুর গ্রামের বুজনের ছেলে। এছাড়া আহতরা হলেন- পথচারী লক্ষ্মীরামপুর গ্রামের জয়নালের স্ত্রী শিউলি খাতুন এবং ঐ ট্রাক্টরের হেলপার। তবে আহত হেলপারের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১০টার দিকে ভালাইন ইউনিয়নের লক্ষ্মীরামপুরের মোড় এলাকায় রাস্তার পাশে ভ্যান দাঁড় করিয়ে আক্কাস আলী লাকড়ি বোঝাই করছিলেন। এ সময় একটি বালুবোঝাই ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানচালককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। এছাড়া আহত হন পথচারী শিউলি খাতুন এবং ঐ ট্রাক্টরের হেলপার। পরে স্থানীয়রা আহত হেলপারকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

Advertisement

মান্দা থানার ওসি মো. মোজাম্মেল হক কাজী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: নওগাঁ নিহত
লিংক সফলভাবে কপি হয়েছে!