ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

করিমগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৩, ৩ ফেব্রুয়ারি ২০২৪
করিমগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রতীকী ছবি

কিশোরগঞ্জের করিমগঞ্জে পিকআপের চাপায় আল আমিন (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার আয়লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আল আমিন (৩২) ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের গজারিয়া গ্রামের বাসিন্দা ও অষ্টগ্রাম পল্লী সঞ্চয়ী ব্যাংকের মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

জানা যায়, দুপুরে আল-আমিন মোটরসাইকেলযোগে অষ্টগ্রাম থেকে কিশোরগঞ্জ যাচ্ছিলেন। পথিমধ্যে করিমগঞ্জের আয়লা এলাকার সড়কে পৌঁছালে পেছন থেকে একটি পিকআপ তাকে চাপা দেয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

ঘটনার সত্যতা নিশ্চিত করে করিমগঞ্জ থানার ওসি মিজানুর রহমান বলেন, পারিবারিক অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!