এ ঘটনায় আটক করা হয়েছে ইউপি চেয়ারম্যানসহ চারজনকে। শনিবার বিকেলে উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেজুড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পাবেল ঐ গ্রামের মাতবর মিয়ার ছেলে।
পুলিশ জানায়, চেয়ারম্যান মাসুদ খানের সঙ্গে ইউপি সদস্য বেনু মিয়ার দীর্ঘদিন যাবৎ জমিজমাসহ গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে বেশ কয়েকবার তাদের মধ্যে সংঘর্ষ হয়। উভয় পক্ষের মধ্যে মামলা চলমান রয়েছে। শনিবার বিকেলে দু’পক্ষের লোকজন বাগবিতণ্ডার একপর্যায়ে দেশীয় অস্ত্রসস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বাড়ি ঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। খবর পেয়ে মাধবপুর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে টেটাবিদ্ধ অবস্থায় পাবেলকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
.png)
এ বিষয়ে মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। পুলিশের অভিযান চলমান রয়েছে।