ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফেনীতে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৫, ৪ ফেব্রুয়ারি ২০২৪
ফেনীতে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১
ছবি: ডেইলি বাংলাদেশ

ফেনীতে যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে সাহাব উদ্দিন (২৪) নামে এক পিকআপচালক নিহত হয়েছেন। রোববার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফাজিলপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাহাব উদ্দিন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরমোহন এলাকার মো. বাবুল মিয়ার ছেলে।

জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফাজিলপুর অংশের ঢাকামুখী লেনে সংস্কার ও মেরামতের কাজ চলছে। ফলে ঢাকামুখী লেনে সাময়িকভাবে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। এ কারণে চট্টগ্রামমুখী লেনে দুই দিক থেকে যানবাহন চলাচল করছিল। দুপুরে ঢাকামুখী একটি যাত্রীবাহী বাস ও চট্টগ্রামমুখী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপচালক সাহাব উদ্দিন মারাত্মক আহত হন। তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

Advertisement

ফাজিলপুর হাইওয়ে থানার ওসি মো. রাশেদ খান চৌধুরী জানান, দুর্ঘটনা কবলিত বাস ও পিকআপ থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!