বুধবার রাতে কলারোয়ার কুটিবাড়ি সীমান্ত এলাকা থেকে এ মাদক উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
সাতক্ষীরা ৩৩ বিজিবি’র অধিনায়ক আশরাফুল হক জানান, কাকডাঙ্গা বিওপির নায়েব সুবেদার আবু তাহেরের নেতৃত্বে বিজিবি’র একটি টহল দল কুটিবাড়ি সীমান্তে অভিযান চালায়। এ সময় মাদকভর্তি ব্যাগ ফেলে অজ্ঞাত এক ব্যক্তি পালিয়ে যায়। পরে ব্যাগ তল্লাশি করে ১ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ৫ কোটি টাকা। এ বিষয়ে কলারোয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
.png)