শনিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মফিজুল ইসলাম কলারোয়ার শেখ আমানুল্লাহ কলেজের পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক ও উপজেলার চন্দনপুর ইউনিয়নের নাথপুর গ্রামের মৃত ইসহাক সরদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় মোটরসাইকেলে কলারোয়ার দিকে যাচ্ছিলেন অধ্যাপক মফিজুল ইসলাম। এ সময় পার্শ্ববর্তী এনবি ব্রিকসের মাটি বহনকারী ট্রাক্টরের সঙ্গে দুর্ঘটনার শিকার হয় মোটরসাইকেলটি। এতে সড়কে ছিটকে পড়লে ট্রাকের চাপায় গুরুতর আহত হন সহকারী অধ্যাপক মফিজুল ইসলাম। স্থানীয়রা তাৎক্ষণিক তাকে কলারোয়া হাসপাতালে নিয়ে যান। পরে সাতক্ষীরা হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
.png)
কলারোয়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।