সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রায়হানুল ইসলামের নেতৃত্বে দেবিদ্বার পোস্ট অফিস পাড়া ও সদর এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অনুমোদন (লাইসেন্স) না থাকা ও মেয়াদোত্তীর্ণ হওয়ায় দেবিদ্বার পোস্ট অফিস সংলগ্ন ডা. মাহফুজ আলট্রাসনোগ্রাফি ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পূর্ব পাশে দেবিদ্বার ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় আদালত এ দুটি প্রতিষ্ঠান করে সাময়িক বন্ধ ঘোষণা করেন।
.png)
দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রায়হানুল ইসলাম বলেন, অনুমোদন ও মেয়াদোত্তীর্ণ হওয়ায় দুটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা ও সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী এহসান, জুনিয়র কনসালটেন্ট (অ্যানেস্থেসিয়া) ডা. নাজমুল হাসান সাইদ, স্যানিটারি ইন্সপেক্টর মিসেস কামরুন নাহার এবং দেবিদ্বার থানার এসআই কৃষ্ণ মোহন দেবনাথসহ একদল পুলিশ সদস্য।