ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁদপুরে আধুনিক চক্ষু হাসপাতালকে জরিমানা-সিলগালা

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২২, ২২ জানুয়ারি ২০২৪
চাঁদপুরে আধুনিক চক্ষু হাসপাতালকে জরিমানা-সিলগালা
ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাট এলাকায় চাঁদপুর আধুনিক চক্ষু হাসপাতালকে সিলগালা, ৫ হাজার টাকা জরিমানা এবং মেডিএইড ও মডেল ডায়াগনস্টিক সেন্টার নামে দুটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, দুপুরে শহরের চেয়ারম্যানঘাট এলাকার ‘চাঁদপুর আধুনিক চক্ষু হাসপাতাল’ নামে প্রতিষ্ঠানটির প্রয়োজনীয় কাগজপত্র ও নিবন্ধন না থাকায় সিলগালা এবং ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কে কেন্দ্রীয় শহিদ মিনারের বিপরীতে মেডিএইড ডায়াগনস্টিক সেন্টারের নিবন্ধন কাগজপত্র না থাকায় ৫ হাজার টাকা এবং ভোক্তা অধিকার আইনে মডেল ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

Advertisement

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন জানান, প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে শহরের ৩ প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে ছিলেন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. শাখাওয়াত হোসেন। ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতা করেন চাঁদপুর জেলা পুলিশের একটি দল।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!