ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে স্ত্রী নিহত, হাসপাতালে স্বামী

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৭, ২৮ জানুয়ারি ২০২৪
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে স্ত্রী নিহত, হাসপাতালে স্বামী
ফাইল ফটো

সাতক্ষীরায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে মরিয়ম বেগম নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার স্বামী আলামিন।

নিহত মরিয়ম বেগম কারিগরি শিক্ষা অধিদফতরের অফিস সহায়ক। আহত আলামিন সাতক্ষীরা উন্নয়ন সংস্থার ম্যানেজার। তাদের বাড়ি তালা উপজেলার মনোহরপুর গ্রামে।

রোববার (২৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কে উপজেলার বীনের প্রথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা সদর থানার ওসি মুহিদুল ইসলাম।

Advertisement

স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে পাটকেলঘাটা থেকে মোটরসাইকেলে সাতক্ষীরা যাচ্ছিলেন আলামিন ও তার স্ত্রী মরিয়ম বেগম। সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে দু’জনকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়ার পথে মরিয়মের মৃত্যু হয়।

ওসি মুহিদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে তার আগে নিহতের মরদেহ বাড়ি নিয়ে গেছেন স্বজনরা। আহত আলামিন সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!