ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

চাঁদপুরে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৫ শতাধিক রোগী

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৩, ২৬ জানুয়ারি ২০২৪
চাঁদপুরে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৫ শতাধিক রোগী
ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নে অসহায় ও গরিব ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।

শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত স্থানীয় চান্দ্রা ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়ে এই চিকিৎসাসেবার আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন ‘চান্দ্রা বাজার ব্লাড ডোনার কমিউনিটি’।

প্রত্যন্ত গ্রামের বিভিন্ন এলাকা থেকে আসা শিশু, কিশোর, নারী-পুরুষসহ বিভিন্ন বয়সের লোকদের চিকিৎসাসেবা প্রদান করেন মেডিসিন, হৃদরোগ, হরমোন, ডায়াবেটিস, নিউরো মেডিসিন অভিজ্ঞ ডা. মো. ইউসুফ খান, গাইনি চিকিৎসক শারমিন আলম এবং নবজাতক ও শিশু কিশোর বিশেষজ্ঞ ডা. মো. নোমান মিজি।

এছাড়াও মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে স্থানীয়দের ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়।

চিকিৎসাসেবার আয়োজনে সার্বিক সহযোগিতা করেন সংগঠনের প্রধান উপদেষ্টা আনোয়ার হোসেন খান, সভাপতি শাহ্ মো. মোজাম্মেল, সহ-সভাপতি ফয়সাল পাটওয়ারী, সাধারণ সম্পাদক মীর্জা আল-আমিন, সাংগঠনিক সম্পাদক রহমতুল্লাহ সাগর, সদস্য আহম্মেদ জিহাদ, রেহমান ফয়সাল, সাদেকুর রহমান খান ও ইমাম হোসাইন।

সংগঠনটি চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষে এই চিকিৎসাসেবার আয়োজন করে। এর আগে, করোনাকালীন সময়ে প্রতিষ্ঠিত এই সংগঠনটি স্থানীয়ভাবে নিজেদের অর্থয়ানে বিভিন্ন দুর্যোগে সাধারণ মানুষের পাশে থেকে সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!