বৃহস্পতিবার দুপুরে জেলা কারাগার পরিদর্শন শেষে জেন্টস পার্লার প্রশিক্ষণ কেন্দ্র ফিতা কেটে উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।
তিনি বলেন, বন্দিরা এখানে সেলুন প্রশিক্ষণ গ্রহণ করে বাইরে গিয়ে আত্মকর্মসংস্থানের সুযোগ পাবে। তাছাড়া বন্দিদের লেখাপড়ার জন্য প্রাক-প্রাথমিক, প্রথম ও দ্বিতীয় শ্রেণির বই বিতরণ করা হয়েছে। একইসঙ্গে তাদের বিনোদনের জন্য কারা কর্তৃপক্ষের নিকট জেলা পরিষদের পক্ষ থেকে ভলিবল, নেট ও ব্যাডমিন্টন খেলার সরঞ্জামাদি প্রদান করা হয়।
.png)
এসব আনুষ্ঠানিকতায় উপস্থিত ছিলেন, চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এ. এস. এম. মোসা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন, জেল সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ, জেলার মো. মুনীর হোসাইনসহ জেলা কারাগারের অন্যান্য কর্মকর্তা।