ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁদপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪০, ২৫ জানুয়ারি ২০২৪
চাঁদপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

চাঁদপুরে ইশরাত জাহান ইভা নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে হাজীগঞ্জের মকিমাবাদ গাজী বাড়ির খোরশেদ মিয়ার বিল্ডিং থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত ইভা হাজীগঞ্জ আল কাউসার স্কুলের শিক্ষক সোহেলের স্ত্রী।

জানা যায়, ২০২৩ সালের সেপ্টেম্বরে উপজেলার ৫ নম্বর সদর ইউনিয়ন কাজিরগাঁও পাটওয়ারী বাড়ির খোকন পাটওয়ারী মেয়ে ইশরাত জাহান ইভার সঙ্গে মতলব উত্তর উপজেলার বলাইকান্দি প্রধানিয়া বাড়ির চুন্ন প্রধানের ছেলে সোহেলের পারিবারিকভাবে বিয়ে হয়।

বিয়ের পর থেকে চাকরির সুবাদে আল কাউসার স্কুলের শিক্ষক সোহেল হাজীগঞ্জ মকিমাবাদ গাজী বাড়িতে ভাড়া বাসায় থাকতেন। আজ দুপুরে ঘরের জানালার গ্রিলের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন ইশরাত জাহান ইভা।

Advertisement

স্বামী সোহেল জানান, এ ঘটনার সময় তিনি স্কুলে ছিলেন। তিনি তার স্ত্রীর মুঠোফোনে একাধিকবার ফোন করার পরেও রিসিভ না করায় বাড়িতে ছুটে আসেন। তখন তিনি ঘরের মধ্যে প্রবেশ করে দেখতে পান তার স্ত্রী ঘরের জানালার সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। কিন্তু কেনো আত্মহত্যা করেছেন সেটা তার জানা নেই। তার সঙ্গে কোনো পারিবারিক দ্বন্দ্ব ছিল না।

হাজীগঞ্জ থানার ওসি (তদন্ত) মিন্টু দত্ত বলেন, পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পেয়েছি। মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুরে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!