যাত্রাবাড়ী থানার এসআই মোছা. ফারজানা আক্তার এ তথ্য নিশ্চিত করে বলেন, উদ্ধারের পর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি, বিস্তারিত জানার চেষ্টা চলছে।
তিনি বলেন, ঐ নারী ভবঘুরে প্রকৃতির ছিলেন বলে জানিয়েছে স্থানীয়রা। অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে বলে আমাদের ধারণা। তবুও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
.png)