স্থানীয়রা জানান, এক সপ্তাহ আগে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন হাসান। খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে স্থানীয় ডোবায় তার মরদেহ ভেসে উঠতে দেখে লোকজন। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল হাসান বলেন, স্থানীদের মাধ্যমে খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। সে মাদকাসক্ত ছিল বলে স্থানীয় ও স্বজনদের কাছে জানতে পেরেছি। ময়নাতদন্তের জন্য তার মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
.png)